
কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াচ্ছে পিকেএসএফ
দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মধ্যবর্তী পণ্য উৎপাদনে অর্থায়ন বাড়াচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এ লক্ষ্যে সাধারণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা এবং নির্দিষ্ট ব্যবসায়িক ক্লাস্টারে মধ্যবর্তী পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এ তথ্য জানান। তিনি বলেন, একটি ক্ষুদ্র উদ্যোগে একজনের কর্মসংস্থান হলে উৎপাদন ও বিপণন ব্যবস্থার সঙ্গে যুক্ত ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজের মাধ্যমে আরও প্রায় চারজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তাই শুধু উদ্যোক্তার সংখ্যা বাড়ানো নয়, কর্মসংস্থান বাড়াতে পুরো উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে বিবেচনায় নিয়ে অর্থায়ন করতে চায় পিকেএসএফ। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা বর্তমানে দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহকারী, পরিবেশক ও অন্যান্য সংশ্লিষ্ট খাতেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। পিকেএসএফের নতুন অর্থায়ন





