ঢাকা ওয়ানগালায় স্টল বরাদ্দ শুরু

আগামী ৬ নভেম্বর ২০২৬ (শুক্রবার) ২০তম ঢাকা ওয়ানগালা উৎসবে স্টল বরাদ্দ কার্যক্রম শুরু। রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “২০তম ঢাকা ওয়ানগালা ২০২৬”। এই উপলক্ষে উৎসবস্থলে স্টল/দোকান বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে।

উৎসব কমিটি সূত্রে জানা গেছে, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণকারীরা তাদের পণ্য ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন। তবে স্টলের সংখ্যা সীমিত হওয়ায় “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আগ্রহী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দ্রুত স্টল বুকিং সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য নির্মাণ কমিটির আহ্বায়ক মি. লুকাস হাগিদক (মোবাইল: ০১৭১৮-২১৮৯৪৮) এবং সচিব মি. ঝন্টু মৃ (মোবাইল: ০১৭১৫-৭৫৯২৬৭)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ওয়ানগালা গারো সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব, যা প্রতি বছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে।

ত/জু