এমএলএনপি (MLNP) প্রকল্পের আওতায় কম্বোডিয়ার স্টুং ত্রেং প্রদেশের মাই ভিলেজ অফিসে (My Village Office) অনুষ্ঠিত হয়েছে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং উদ্যোক্তা নির্বাচন কার্যক্রম (Entrepreneur Selection Program)। এতে অংশগ্রহণ করেন স্থানীয় কমিউনিটির সদস্যরা।
কার্যক্রমটি পরিচালনা ও সহযোগিতা করেন সিপ (SEEP) প্রকল্পের অংশগ্রহণকারীরা (Project Participants)। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক আলোচনার মধ্য দিয়ে কমিউনিটির সদস্যরা নিজেরাই গ্রিন মাইক্রো বিজনেস (Green Micro Business) উদ্যোগের জন্য দুইজন সম্ভাবনাময় উদ্যোক্তাকে নির্বাচন করেন।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রাখা হয়, যা টেকসই ও পরিবেশবান্ধব জীবিকার সুযোগ সৃষ্টির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা মনে করেন, স্থানীয় জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণে গৃহীত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কমিউনিটির অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ত/জু






