বন্যার্তদের পাশে ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন

জরুরি বন্যা সাড়াদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে বিভিন্ন এলাকার বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন। সংস্থাটি জানিয়েছে, তারা ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে খাদ্যসামগ্রী, পোশাক, স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছে।

এ ছাড়া যেসব এলাকায় স্বাস্থ্যসেবা প্রাপ্তি সীমিত, সেসব স্থানে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে দুর্গম বা সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

সংস্থাটি আরও জানায়, শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে তারা কমিউনিটি পর্যায়ে জরিপ পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের প্রকৃত চাহিদা চিহ্নিত করার চেষ্টা করছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী ধাপে বাস্তবসম্মত ও টেকসই উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইট’স হিউম্যানিটি ফাউন্ডেশন।

এই মানবিক কার্যক্রমে সহযোগিতার জন্য সংস্থাটি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে আস্থা ট্রাস্ট, ইসমাইলি সিভিক, কিয়াবি, কাশেম ইন্ডাস্ট্রিজ পিএলসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ, র‍্যাডিয়েন্ট কেয়ার, সিজিএস, চকো বাইটস (গ্লোব বিস্কুটস অ্যান্ড ডেইরি মিল্ক লিমিটেড এবং গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড), আরভা, একশ, বাচারলড়াই গ্লোবাল, ফিনিস, স্যাভলন বাংলাদেশ এবং হিথ ফাউন্ডেশনের প্রতি।

সংস্থাটি জানিয়েছে, তাদের এই সম্মিলিত প্রচেষ্টা বন্যাদুর্গত মানুষদের দুর্দিনে পাশে থাকা এবং টেকসই পুনর্বাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে অব্যাহত থাকবে।

ত/জু