পরিবেশ বাঁচাতে এসইইপি-এর অভিজ্ঞতার আদান-প্রদান

‘মিউচুয়াল লার্নিং ফর নেচার অ্যান্ড পিপল’ (এমএলএনপি) উদ্যোগের আওতায় এসইইপি-র (SEEP) পরিবেশ সুরক্ষা নীতি (এনভায়রনমেন্টাল প্রোটেকশন পলিসি) নিয়ে প্রথম অভ্যন্তরীণ জ্ঞান বিনিময় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এই অধিবেশনে ব্যবস্থাপনা, মানবসম্পদ (এইচআর), অর্থ, ক্রয় এবং প্রকল্প ও পরিচালন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম পর্যালোচনা করেন, বিদ্যমান ঘাটতি চিহ্নিত করেন এবং এসইইপি-র নীতি, প্রকল্প ও পরিচালন কার্যক্রমে টেকসইতা জোরদার করার লক্ষ্যে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, এই উদ্যোগটি এসইইপি বাংলাদেশ এবং কম্বোডিয়ার সংস্থা ‘মাই ভিলেজ কম্বোডিয়া’র (এমভিআই) মধ্যে একটি পারস্পরিক বিনিময় সহযোগিতা, যা নরওয়ের সংস্থা নোরেক-এর (Norec) উদার সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

এই জ্ঞান বিনিময় অধিবেশন প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ত/জু