“প্রোটিসথা” (প্রোটোকলস অ্যান্ড ট্রিগার-বেজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন) প্রকল্পের কনসোর্টিয়াম কক্সবাজারে সফলভাবে সম্পন্ন করেছে পাঁচ দিনব্যাপী বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা (DIP) ও মিল (MEAL) কাঠামো উন্নয়ন বিষয়ক কর্মশালা। গত ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় প্রকল্পের মূল অংশীদাররা একত্রিত হয়ে ২০২৮ সালের মার্চ পর্যন্ত একটি অভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং কেয়ার বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পে অংশীদার হিসেবে রয়েছে অ্যাকশন কন্ত্রে লা ফেইম (ACF), অ্যাক্টেড বাংলাদেশ, রাইমস (RIMES), এসডো (ESDO), উত্তরণ এবং এনএসএস (NSS)।
কর্মশালায় অংশীদাররা বাস্তবায়নের অগ্রাধিকার চূড়ান্ত করেন, জবাবদিহিতামূলক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেন এবং কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত পূর্ব-প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়ক একটি অভিন্ন মিল (MEAL) কাঠামো এগিয়ে নিয়ে যান। সম্মত এই রোডম্যাপ বহুমাত্রিক ঝুঁকিভিত্তিক পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং দ্রুত সাড়াদানের সক্ষমতা জোরদার করতে সহায়তা করবে, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আয়োজকরা বলেন, “আজকের এই যৌথ প্রচেষ্টাই আগামী দিনে আরও সহনশীল ও ঝুঁকি মোকাবিলায় সক্ষম কমিউনিটি গড়ে তুলবে।”
ত/জু






