কেয়ার বাংলাদেশে জেভি পার্টনারদের চুক্তি স্বাক্ষর। ইএআরএন (EARN) প্রকল্পের আওতায় সহযোগিতা আরও জোরদার করতে কেয়ার বাংলাদেশ গর্বের সাথে আয়োজন করে যৌথ উদ্যোগ (JV) অংশীদারদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।
অনুষ্ঠানে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), মাওটস (MAWTS), জাগো ফাউন্ডেশন এবং তাজিংডং-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে রাজশাহী, ময়মনসিংহ এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা আরও সুসংহত হবে। এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবে প্রায় ২ লাখ ৫০ হাজার তরুণ-তরুণী।
অংশীদার সংস্থাগুলোর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো. শহীদ উজ জামান (ESDO), জেমস গোমেজ (MAWTS), করভী রাখসান্দ (জাগো ফাউন্ডেশন) এবং চিং শিং প্রু (তাজিংডং)। কেয়ার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সাজিয়া তারিন, সিনিয়র ডিরেক্টর, ফাইন্যান্স, গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস এবং আমানুর রহমান, ডিরেক্টর, কো-অর্ডিনেশন অ্যান্ড পার্টনারশিপ – ইএআরএন প্রকল্প, উইমেন অ্যান্ড ইয়ুথ প্রোগ্রাম ইউনিট।
আয়োজকরা বলেন, “অংশীদারিত্বের শক্তিতেই আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছি এবং টেকসই প্রভাব তৈরি করছি।”
ত/জু






