এনটিআরসিএ‘র ভুল পদে সুপারিশপ্রাপ্তদের রি-সুপারিশ নিয়ে সর্বশেষ

চলতি সপ্তাহে তাদের রিসুপারিশ করার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা আগামী সপ্তাহের প্রথম দিকে সুপারিশ করা হবে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফের-সুপারিশ করার প্রক্রিয়া চলমান। ইতোমধ্যে এনটিআরসিএ থেকে টেলিটককে চিঠি পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে তাদের রিসুপারিশ করার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে তা আগামী সপ্তাহের প্রথম দিকে সুপারিশ করা হবে বলে জানা গেছে।

৩সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ভুল পদে সুপারিশপ্রাপ্ত ১৯৯ জন প্রার্থীর তথ্য টেলিটককে পাঠানো হয়েছে। সে প্রক্রিয়ায় কাজ চলমান। প্রতি সপ্তাহের সুপারিশ করার কথা ছিল। কিন্তু বিষয় কোড সহ অন্যান্য জটিলতার কারণে টেলিটক কাজ শেষ করতে পারেনি। তবে আগামী সপ্তাহের প্রথম দিকে এ রি-সুপারিশ করা হবে বলে জানা যায়। অর্থাৎ আগামী সপ্তাহে রিসুপারিশ মিস হবে না বলেই একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছে।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভায় এনটিআরসিএকে এক সপ্তাহের মধ্যে রিসুপারিশ করতে নির্দেশ দেয়া হয়। । সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।