কক্সবাজারে তরুণ আইনজীবীদের মানবিক সংকট পরিদর্শন

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ইন্টার্নশিপ প্রোগ্রামে যুক্ত ২৩ জন তরুণ আইন গ্র্যাজুয়েটকে নিয়ে সম্প্রতি একটি শিক্ষামূলক সফর অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই সফরের আয়োজন করা হয়।

এই সফরের মাধ্যমে তরুণ আইনজীবীরা রোহিঙ্গা মানবিক সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবিক আইন (International Humanitarian Law – IHL), আন্তর্জাতিক অপরাধ আইন (International Criminal Law – ICL) এবং শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইনের বাস্তব প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পান। তাত্ত্বিক জ্ঞানের সাথে মাঠপর্যায়ের বাস্তবতার এই সংযোগ তরুণ আইনজীবীদের ভবিষ্যৎ পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, কক্সবাজারে দীর্ঘদিন ধরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে আলোচিত একটি বিষয়। এই প্রেক্ষাপটে তরুণ আইন গ্র্যাজুয়েটদের সরাসরি মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জনের এই উদ্যোগ আইনি শিক্ষা ও মানবাধিকার সুরক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ত/জু