বিশ্বব্যাংকে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ

বিশ্বব্যাপী উন্নয়ন খাতে অবদান রাখতে আগ্রহী মেধাবী তরুণ পেশাজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিশ্বব্যাংক গ্রুপ। প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ নেতৃত্ব-উন্নয়ন কর্মসূচি “ইয়াং প্রফেশনালস প্রোগ্রামের” (ওয়াইপিপি) জন্য আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই কর্মসূচিটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এমন মেধাবী ও প্রতিশ্রুতিবদ্ধ পেশাজীবীদের জন্য, যারা বিশ্বের সবচেয়ে জরুরি উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে আগ্রহী। নির্বাচিত প্রার্থীরা কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ করপোরেশন (আইএফসি) এবং বহুপাক্ষিক বিনিয়োগ নিশ্চয়তা সংস্থায় (মিগা)—এই তিনটি শাখা প্রতিষ্ঠানজুড়ে কাজ করার সুযোগ পাবেন।

বিশ্বব্যাংক গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা বিশ্বের গুরুত্বপূর্ণ উন্নয়ন সমস্যা সমাধানে নিয়োজিত মেধাবী পেশাজীবীদের একটি প্রাণবন্ত ও গতিশীল সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি নিজেদের নেতৃত্বের যাত্রাকেও ত্বরান্বিত করার সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের বিশ্বব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট worldbank.org/ypp -এ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

ত/জু