ব্রিটিশ কাউন্সিলের রিডিং ম্যারাথন শুরু

পাঠাভ্যাস উৎসাহিত করতে “রিডিং ম্যারাথন” শীর্ষক একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সদস্যদের জন্য নির্ধারিত এই কর্মসূচিটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এই কর্মসূচি। অংশগ্রহণকারীদের এই সময়ের মধ্যে চারটি বই সম্পন্ন করতে হবে। পাশাপাশি তারা আকর্ষণীয় সাহিত্য আলোচনা অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে নিজেদের পাঠ-অভিজ্ঞতা ও উপলব্ধি অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং একই আগ্রহের অন্যান্য পাঠকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাবেন।

ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের একটি সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হবে। এই বিশেষ সুযোগ হাতছাড়া না করার জন্য আগ্রহীদের যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আগ্রহী ব্যক্তিরা নিচের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন:
🔗 https://www.britishcouncil.org/events/reading-marathon-0

ব্রিটিশ কাউন্সিল তাদের বার্তায় বলেছে— “পড়তে থাকুন, ভাবতে থাকুন, আবিষ্কার করতে থাকুন।”

ত/জু