নওগাঁর মহাদেবপুরে ‘গ্রামীণ জীবিকায়ন ও খাদ্য নিরাপত্তা (ফেইজ-টু)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে একটি ‘কারিগরি শিক্ষা বিষয়ক সভা’ । যার মূল প্রতিপাদ্য ছিল জনগণকে কারিগরি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে সচেতন করা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ‘আলো’ সংস্থার নির্বাহী পরিচালকসহ সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলে সহজেই আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধির নতুন পথ উন্মোচিত হয়।
কর্মকর্তারা অংশগ্রহণকারীদের দ্রুত কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।






