সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গাবতলির সিটি কলোনি বস্তিতে আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের কাপল সেশনে অংশগ্রহণকারী দম্পতিদের সাথে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (এফ.জি.ডি) অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৬টি দম্পতি অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় দম্পতিদের জীবনে শান্তিপূর্ণ পরিবার গঠন, স্বামী-স্ত্রী ও পরিবারের সকল সদস্যের মধ্যে সম্পর্ক উন্নয়ন, একে অপরের প্রতি সম্মান ও সহযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্টি, পারস্পরিক বোঝাপড়ার সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক সমস্যা সমাধানে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ পরিবারের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এছাড়াও সিদ্ধান্ত গ্রহণে যৌথ অংশগ্রহণ, সম্পর্ক উন্নয়ন, একে অপরের মতামতের প্রতি গুরুত্ব প্রদান, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, সন্তানদের ইতিবাচকভাবে লালন-পালন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন নিয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মতামতের মাধ্যমে যাচাই করা হয়, প্রোগ্রামের লক্ষ্য অর্জনে এই উদ্যোগ সুবিধাভোগীদের গ্র্যাজুয়েট হতে কতটা সহায়তা করছে।
আরবান গ্রীন গ্রাজুয়েশন প্রোগ্রামটি বাস্তবায়ন করছে সিপ (CIPD), এবং এতে সহায়তা প্রদান করছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড।
ত/জু






