কেয়ার বাংলাদেশ গতকাল গর্বের সঙ্গে আয়োজন করে “জেভি পার্টনার্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান”, যা ইএআরএন (EARN) প্রকল্পের আওতায় পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করেছে।
অনুষ্ঠানে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), এমএডব্লিউটিএস (MAWTS), জাগো ফাউন্ডেশন এবং তাহজিংডং-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে প্রকল্প বাস্তবায়ন করা হবে, যার সুফল পাবে প্রায় ২ লাখ ৫০ হাজার তরুণ-তরুণী।
অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইএসডিও-র ড. মো. শহীদ উজ জামান, এমএডব্লিউটিএস-এর জেমস গোমেজ, জাগো ফাউন্ডেশনের কোরভী রাখসান্দ এবং তাহজিংডং-এর চিং শিং প্রু। কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফাইন্যান্স, গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস বিভাগের সিনিয়র ডিরেক্টর সাজিয়া তারিন এবং ইএআরএন প্রকল্প, উইমেন অ্যান্ড ইয়ুথ প্রোগ্রাম ইউনিটের কোঅর্ডিনেশন অ্যান্ড পার্টনারশিপ বিভাগের পরিচালক আমানুর রহমান।
এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং টেকসই প্রভাব সৃষ্টির লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। অংশীদারিত্বের শক্তিতেই টেকসই পরিবর্তন সম্ভব বলে অভিমত ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
ত/জু






