এলসিওওয়াই ২০২৬ নিয়ে ঢাকায় বৈঠক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্বে আয়োজিত সবচেয়ে বড় প্ল্যাটফর্ম “লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশ ২০২৬” (এলসিওওয়াই বাংলাদেশ ২০২৬)-এর আয়োজক কমিটি আজ জাতিসংঘ ভবন, ঢাকায় এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এলসিওওয়াই বাংলাদেশ ২০২৬-এর কন্টাক্ট পয়েন্ট, বিভিন্ন বিভাগের লিড ও কো-লিডসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। সভায় আসন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়, যেখানে অংশগ্রহণকারীরা একটি অর্থবহ ও সফল তরুণ-নেতৃত্বাধীন জলবায়ু কর্মসূচি হিসেবে এলসিওওয়াই বাংলাদেশ ২০২৬-কে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় আসন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন, দায়িত্ব বণ্টন এবং বিভিন্ন পর্যায়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বই জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে, এবং এলসিওওয়াই বাংলাদেশ ২০২৬ সেই লক্ষ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সভা শেষে আয়োজক কমিটির সদস্যরা আসন্ন সম্মেলনকে সফল করার লক্ষ্যে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ত/জু